Posts

Showing posts from December, 2020

আমার পরম পাওয়া

Image
  আমার পরম পাওয়া প্রকাশিত হয়েছে : ডিসেম্বর 27, 2020 গল্প লিখেছেন :  মীর তাওহীদ আহমেদ (নয়ন) ঈশানের অপেক্ষায় বসে আছি।আজ প্রায় তিন মাস পর ওর সাথে দেখা হবে।এই তিনমাস ও বান্দরবানের হিলট্রাকে ছিল।আমাদের সেই প্রিয় কৃষ্ণচূড়া গাছের নিচে বসেছি।এলোকেশে,সবুজ শাড়ীর সাথে দুহাত ভর্তি কাঁচের চুড়ি।ঠিক যেমনটা ঈশানের পছন্দ।পাশের ফুচকাওয়ালা ছেলেটা দেখেই বুঝে ফেলেছে।একগাল হেসে বলল,, –” ঈশান ভাই আসছে তাই না তনু আপু? –” হ্যাঁ ভাই,ও আসছে। –” তাহলে আজকে আমার দোকান থেকে ফুচকা খেতে হবে কিন্তু। –” অবশ্যই খাবো।তোমার ভাইয়া আসুক। ছেলেটা বড্ড সহজ সরল।কি সুন্দর মিষ্টি করে হাসে।তিন বছর ধরে ওকে চিনি।ঈশানের সাথে সম্পর্কের শুরুটা হয়েছিল এই জায়গায়।তখন থেকে ঘুরতে এলেই ওর দোকানে বসি। তিনবছর আগে আমাদের একসাথে পথচলা শুরু হয়।অনার্স দ্বিতীয় বর্ষের মাঝামাঝি সময় চলছে তখন।ভার্সিটিতে যাওয়া আসার পথে প্রায়ই ফলো করতো ঈশান।বুঝতে পারতাম কিন্তু এড়িয়ে চলেছি।ঈশান তখন সবেমাত্র ডিফেন্সে জব পেয়েছে।জয়েনিং লেটার পেয়ে পরদিনই আমাদের বাসায় চলে গিয়েছিল বাবা মাকে নিয়ে।আমাদের বাসা থেকেও সবাই এককথায় রাজি হয়ে গেছিল।তারপর একদিন বান্ধবীদের নিয়ে এ...

ভালোবাসি তোমায় [গল্প গুচ্ছ]

Image
ভালোবাসি তোমায় লিখেছেনঃ মীর তাওহীদ আহমেদ নয়ন নিজের পরিবার শহর ছেড়েছি আজ পাঁচ বছর হলো! বাবা মাকে পাঁচটা বছর চোখের দেখাও দেখি না! আর কখনো তাদের সামনে দাঁড়ানোর শক্তিও পাই নি! মাঝেসাঝে মাকে ফোন দেয় কিন্তু আমার নাম্বার থেকে না দোকান থেকে ফোন করে কথা বলি! আমার সাথে যতোক্ষণ কথা বলে শুধু কান্নায় করে! আমি কেমন আছি এগুলা জিজ্ঞেস করার আগে বলে আমি কবে বাড়ি ফিরবো! খুব কষ্ট হয় তখন কিন্তু শত কষ্ট বুকে চাপা রেখেই হাসি মুখে মায়ের কথার উত্তর না দিয়ে এড়িয়ে যায়! ছোট বোনটি নাকি আমার আশায় পথ চেয়ে বসে থাকে, কিন্তু সেতো জানে না তার ভাইয়াটা আর কখনো তাদের সামনে গিয়ে দাঁড়াবে না! বাড়ি থেকে বের হয়ে আসার আগে ছোট বোনটির কপালে একটা চুমু দিয়ে এসেছিলাম হয়তো সেটাই আমার তরফ থেকে শেষ আদর আমার বোনটির জন্য!! এই নতুন শহরে এসে অনেক কিছু পেয়েছি আমি! কিন্তু মা বাবার ভালোবাসা আদর থেকে বঞ্চিত হয়েছি, সেটা হয়তো আমার কারণেই! টিউশনি করে আমার চলতে হয়। ফেসবুকে এক ছেলের সাথে পরিচিতর মাধ্যমেই এই শহরে আশা আমার! ছেলেটির নাম আবির, এই আবিরের সাহায্য নিয়েই থাকা এই শহরে! আবির না থাকলে হয়তো এতো সহজে এই শহরটিকে আপন করে নিতে পারতাম না! ফেসবুক থেক...

রোমান্টিক গল্প গুচ্ছ [ Rommantic Golpo Gusscho]

Image
ম নোরম ভালোবাসা প্রকাশিত হয়েছে : ডিসেম্বর 23, 2020 গল্প লিখেছেন :  মীর তাওহীদ আহমেদ (নয়ন) তিন বছর পর এই প্রথমবার মা আমাদের বাড়ির ঠিকানায় চিঠি পাঠিয়েছে। চিঠির একপাশে আমার নিজের নাম লেখা, অন্যপাশে মায়ের। চিঠিটা খুলতে গিয়ে হৃদয়টা দুমড়ে মুচড়ে উঠলো। এতোদিন ধরে হৃদয়ে যে ক্ষোভের দেয়াল তৈরি করেছি সেই দেয়াল ভেঙ্গে চিঠি খোলার সাহস তৈরি করতে অনেক সময় লাগলো। বাবার সাথে অভিমান করে মা চলে যাওয়ার পর বুকের ভেতরে যেই পাথরচাপা কষ্টটা ঘাঁটি গেড়েছিল, সেই কষ্টটা মুহূর্তেই পুরো শরীরে ছড়িয়ে পড়লো। চিঠিতে শুধু মা একটি লাইন লিখেছে- “খোকা এক বারের জন্য তর বাবাকে নিয়ে আসবি ?” আমাকে ছেড়ে চলে যাওয়ার পর এই প্রথম বার চিঠি পাঠিয়েছে, অথচ চিঠিতে মা একবার ও জানতে চায়নি আমি কেমন আছি। জানতে চায়নি দিনগুলো আমার কিভাবে কাটছে। খাইয়ে না দিলে যে ছেলেটা খেতে পারতো না, সে ছেলেটা ঠিক ভাবে খাচ্ছে তো! এসব কথাগুলো ভাবতে গিয়ে কেন জানি মনে হলো- মা ভালো নেই। মা খুবই অভিমানী, মাকে পুরো এক জীবনে কখনোই বাবার কাছে হার স্বীকার করতে দেখিনি। যেদিন মা বাড়ি ছেড়ে চলে যাচ্ছিল। যাওয়ার সময় স্পষ্ট গলায় বলেছিল- বেঁচে থাকতে কখনোই আর যোগাযোগ হবে না। ...