আমার পরম পাওয়া
আমার পরম পাওয়া প্রকাশিত হয়েছে : ডিসেম্বর 27, 2020 গল্প লিখেছেন : মীর তাওহীদ আহমেদ (নয়ন) ঈশানের অপেক্ষায় বসে আছি।আজ প্রায় তিন মাস পর ওর সাথে দেখা হবে।এই তিনমাস ও বান্দরবানের হিলট্রাকে ছিল।আমাদের সেই প্রিয় কৃষ্ণচূড়া গাছের নিচে বসেছি।এলোকেশে,সবুজ শাড়ীর সাথে দুহাত ভর্তি কাঁচের চুড়ি।ঠিক যেমনটা ঈশানের পছন্দ।পাশের ফুচকাওয়ালা ছেলেটা দেখেই বুঝে ফেলেছে।একগাল হেসে বলল,, –” ঈশান ভাই আসছে তাই না তনু আপু? –” হ্যাঁ ভাই,ও আসছে। –” তাহলে আজকে আমার দোকান থেকে ফুচকা খেতে হবে কিন্তু। –” অবশ্যই খাবো।তোমার ভাইয়া আসুক। ছেলেটা বড্ড সহজ সরল।কি সুন্দর মিষ্টি করে হাসে।তিন বছর ধরে ওকে চিনি।ঈশানের সাথে সম্পর্কের শুরুটা হয়েছিল এই জায়গায়।তখন থেকে ঘুরতে এলেই ওর দোকানে বসি। তিনবছর আগে আমাদের একসাথে পথচলা শুরু হয়।অনার্স দ্বিতীয় বর্ষের মাঝামাঝি সময় চলছে তখন।ভার্সিটিতে যাওয়া আসার পথে প্রায়ই ফলো করতো ঈশান।বুঝতে পারতাম কিন্তু এড়িয়ে চলেছি।ঈশান তখন সবেমাত্র ডিফেন্সে জব পেয়েছে।জয়েনিং লেটার পেয়ে পরদিনই আমাদের বাসায় চলে গিয়েছিল বাবা মাকে নিয়ে।আমাদের বাসা থেকেও সবাই এককথায় রাজি হয়ে গেছিল।তারপর একদিন বান্ধবীদের নিয়ে এ...